শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

গণতন্ত্রের বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন খন্দকারের বিশাল শোডাউন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:38 pm

গণতন্ত্রের বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন খন্দকারের বিশাল শোডাউন

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দুইবছর পূর্তি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত আনন্দ সমাবেশে বিশাল শোডাউন সহ যোগদান করেছে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য ও আসন্ন সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মহসিন খন্দকার।

বুধবার বিকেলে সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা থেকে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভার স্থলে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মিছিল সহ শোডাউন করে অংশগ্রহণ করেন। মিছিলের অগ্রভাগে ছিল মোটরসাইকেল শোভাযাত্রা। এ সময় ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলে স্লোগানে মুখরিত হয়ে উঠে সড়ক।

শোডাউনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম খন্দকার, সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ওয়ালিউর রহমান, জেলা ছাত্রলীগ নেতা জুনায়েদ খন্দকার রাফি, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন খন্দকার, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন উদ্দিন, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু ঋষি, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল মোল্লা,জেলা শ্রমিক নেতা আকবর মিয়া,সাবেক মেম্বার শাহেদ মিলন, শ্রমিক লীগ নেতা বাদশাহ মিয়া সহ সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |