শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

গণঅধিকার পরিষদ থেকে নূর-রাশেদকে বহিস্কার করলো রেজা কিবরিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২০ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:10 pm

গণঅধিকার পরিষদ থেকে নূর-রাশেদকে বহিস্কার করলো রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত আহ্ববায়ক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া তাদের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় এক বৈঠকে গণঅধিকার পরিষদ এই সিদ্ধান্ত নেয়।

গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ, অর্থ কেলেঙ্কারিসহ নানা কারণে বিরক্ত সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। বিষয়টি নিয়ে নূর ও রেজা কিবরিয়ার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সর্বশেষ মোসাদের সঙ্গে নুরুল হক নুরের টাকা লেনদেনের বিষয়টি সামনে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে বিষয়টি নিয়ে নুরের স্পষ্ট কোনো বক্তব্য না থাকায় ভালোভাবে নেননি দলের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা দিনভর দফায় দফায় বৈঠক করেন। সভায় সংগঠনটির বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকেবিদেশে চিকিৎসার জন্য যাওয়া ড. রেজা কিবরিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

বৈঠকে উপস্থিত গণঅধিকার পরিষদের এক নেতা জানান, বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রায় সবাই উপস্থিত ছিলেন, যারা নুরের একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে বিরক্ত। এছাড়া বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হয়েছেন, জেলও খেটেছেন কিন্তু দলে মূল্যায়িত হননি এমন নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

ওই নেতা জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুসারে নুরুল হক নুরকে বহিষ্কার করা হয়। নুরকে বহিষ্কারের পর সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের আহ্ববায়কের দায়িত্ব পালন করা হাসান আল মামুনকে। হাসান আল মামুন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

সূত্র: কালবেলা অনলাইন

 

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

The Daily Sarod |