ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 2:30 am
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের এক টেস্ট খেলেই দেশে ফিরে এসেছিলেন। সেটি নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। তবে কোহলি সব উপেক্ষা করে সন্তান সম্ভবা স্ত্রী অনুস্কা শর্মার পাশে থাকতে চলে এসেছিলেন।
প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বাবা হয়েছেন বিরাট কোহলি। একটি কন্যাসন্তানের জনক হয়েছেন ভারতীয় অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে এই সুখবর নিজেই জানিয়েছেন তিনি নিজেই।
সোমবার বিকেলে বাবা হয়েছেন বিরাট। স্ত্রী ও আনুস্কা ও নবাগত সন্তান ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। হলুদ রঙে সন্তানের আগমন বার্তা জানিয়ে শুভকামনার জন্যও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ভারত এই অধিনায়ক।
টুইটবার্তায় কোহলি লিখেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আজ বিকেলে আমাদের একটি কন্যাসন্তান হয়েছে। আপনাদের সবার ভালোবাসা, মঙ্গলকামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আনুষ্কা ও আমাদের কন্যা ভালো আছে। আমরা দু’জনই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। তবে আশা করি নিশ্চয়ই আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান জানাবেন। ভালোবাসা, বিরাট।’
২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড তারকা আনুস্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। ইতালির মিলানে বেশ জাঁকজমপূর্ণভাবেই বিয়ে করেন চলচ্চিত্র ও ক্রিকেটের দুই তারা। তিন বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই তারকা দম্পত্তি।
Posted ২:৩০ এএম | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya