ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 11:16 pm
ভারতের পশ্চিমবঙ্গে ব্রিটেন থেকে ফেরা এক যুবকের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন।
কলকাতার বাসিন্দা ওই যুবক গত ১৫ মার্চ ব্রিটেন থেকে বাড়িতে ফেরেন।
পরিবার সূত্রে খবর, বাড়িতে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করেন তিনি। তার পরই সোমবার তাঁকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেস (নাইসেড)-এ যুবকের লালারসের নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট আসে। সেই রিপোর্টে জানা যায় তা পজিটিভ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সূত্রে এমনটাই জানানো হয়েছে।
প্রাশাসন সূত্রে খবর, ওই যুবকের বাবা-মা কেও কোয়রান্টিন করা হয়েছে। যে গাড়িতে করে বাড়িতে এসেছিলেন যুবক, সেই গাড়িচালকরেও কোয়রান্টিনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, ওই যুবকের কাছাকাছি যাঁরা ছিলেন তাঁদেরও খুঁজে কোয়রান্টিনের ব্যবস্থা করা হচ্ছে।
Posted ১১:১৩ পিএম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya