কোথায় শ্রেনী কক্ষে শিশু ধর্ষণে অভিযুক্ত সেই শিক্ষক মুহিদ?

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : ৮:৫২ অপরাহ্ণ

কোথায় শ্রেনী কক্ষে শিশু ধর্ষণে অভিযুক্ত সেই শিক্ষক মুহিদ?

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহিদ মিয়ার (৪৫) বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ। সেই ধর্ষনের ঘটনা অতিক্রম এক মাস। কিন্তু এখনো সন্ধ্যান মেলেনি অভিযুক্ত শিক্ষক মুহিদ মিয়ার। অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার না হওয়ায় কিছুটা হতাশ যৌন নিপীড়নের শিকার শিশুটির পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকালে বিদ্যালয়ে একা পেয়ে শ্রেনী কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে শিক্ষক মুহিদ মিয়া। এই অভিযোগে তার বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেছেন ওই শিক্ষার্থীর মামা। ঘটনার পর থেকে তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। এরপর বাড়িতে এলেও লজ্জায় বিদ্যালয়ে ক্লাশ করতে যাচ্ছে না ওই ছাত্রী। বিদ্যালয় কর্তৃপক্ষও শিশুটিকে বিদ্যালয়মুখী করার কোনো চেষ্টা করছেন না। ওদিকে দেখতে দেখতে ঘটনার পর চলে গেছে এক মাস।

এখনো গ্রেপ্তার হয়নি ধর্ষক মুহিদ মিয়া। বাদী ও তার স্বজনরা মেডিকেল রিপোর্টের জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও সংগ্রহ করতে পারছেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম মেডিকেল রিপোর্টটি আদালত থেকে উত্তোলন করার পরামর্শ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন,’আমরা এখনো মেডিকেল রিপোর্ট পাইনি। আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি অতি দ্রুতই সুফল পাব।’

এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজীজ বলেন, ‘ঘটনার পরই আমরা জেলার কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। সবকিছু তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

dainiksarod |