শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কোকেন পাচারের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জড়িত, দাবি যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 4:20 am

কোকেন পাচারের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জড়িত, দাবি যুক্তরাষ্ট্রের

এক সপ্তাহ আগে স্প্যানিশ উপকূলে জব্দকৃত চার টন কোকেন পাচারের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জড়িত আছেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের।

শনিবার এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে।

মার্কিন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, গত সপ্তাহে স্প্যানিশ, কলম্বিয়ান ও যুক্তরাজ্যের পুলিশ মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একযোগে কাজ করে উত্তর স্পেনের গ্যালিসিয়ার উপকূল থেকে তিনশ মাইল দূরে মাদক বহনকারী একটি জাহাজ আটক করে।

ওই জাহাজের গন্তব্য ছিল বন্দর শহর ভিগো। সেখানে স্পেনের ড্রাগ সরবরাহকারীরা কোকেন সংগ্রহ করার জন্য প্রস্তুত ছিলেন। তারা ইউরোপজুড়ে এ ধরনের ড্রাগ সরবরাহ করেন। ওই জাহাজটি টগোর পতাকা বহন করছিল। আর ছেড়ে এসেছিল ভেনেজুয়েলা থেকে।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মাদক ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল নিকোলাস মাদুরোকে। তখন তাকে গ্রেফতারে সহায়ত করার জন্য ১৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box

Posted ৪:২০ এএম | রবিবার, ০৩ মে ২০২০

The Daily Sarod |