ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:40 pm
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
নতুন এই কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিক।
নতুন কমিটিতে বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন ৭০ জনের বেশি। পাশাপাশি বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা।
এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।
সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
Posted ৭:৪০ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya