ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:04 pm
আবারও দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে চলেছে। দেড় মাসের মধ্যে ২৫ টাকার দেশী পেঁয়াজ ৬০ টাকা কেজি মূল্যে দাঁড়িয়েছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এ অবস্থায় রোববার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কেজি ৩০টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে। শুধু পেঁয়াজই নয় ন্যায্যমূল্যে বিক্রি করবে তেল, চিনি ও ডাল।
রাজধানীর কতগুলো স্থানে ট্রাক সেল শুরু করবে তা জানা যায়নি। এক ব্যবসায়ী বলেন, আমাদের অর্ডার দেয়া হয়েছে ট্রাক সেল শুরু করতে। ১৩ সেপ্টেম্বর থেকে এসব পন্য বিক্রি শুরু করবো।
সূত্র জানায়, দেশী না ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করা হবে তা আমরা জানি না। বৃহস্পতিবার রাতে বা শুক্রবার পেঁয়াজ গুদামে আসবে তারপর বলতে পারবো। বাজারের চাইতে অনেক কমেই বিক্রি হবে এসব পেঁয়াজ।
এর আগেও টিসিবি ট্রাকে পণ্য বিক্রি করেছিলো। যখন পেঁয়াজের মূল্য দাঁড়িয়েছিলো ২৫০ টাকা কেজিতে।
Posted ৮:০৪ পিএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya