শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবা প্রেসক্লাব সভাপতির করোনা থেকে সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:42 am

কসবা প্রেসক্লাব সভাপতির করোনা থেকে সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব সভাপতি ও বিজনা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মো. সোলেমান খানের আরোগ্য কামনায় ৩দিন ব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিজনা ডায়াবেটিক সমিতিরি উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গত শুক্রবার ছতুরা শরীফ খালেক্বিয়া দরবার শরীফ জামে মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন শুরু হয়। পরদিন শনিবার বিভিন্ন মসজিদে এবং রোববার দুপুরে বিজনা ডায়াবেটিক সমিতির হলরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তাবারক বিতরন করা হয়।

বিজনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; বিজনা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মো.ওসমান গনি খান, সমিতির কোষাধ্যক্ষ মাহমুদ রেজা চৌধূরী বিপ্লব, সমিতির মেডিকেল অফিসার ডা: নাজমুল করিম ও মাতৃসেবা ডায়াগনষ্টিক’র ডা: কে,এম প্রিতম আলম । এসময় সমিতির অন্যান্য সদস্যগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের রোগমুক্তি কামনায় আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন উপজেলার অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। এ সময় সংগঠনের সভাপতি মো.আশফাতুল হোসেন ভ’ইয়া এলমান,সাধারন সম্পাদক সজিব রানা, প্রেসক্লাব সদস্য হাজী মো.আবুল কালাম, পৌর কাউন্সিলর আবু সাইদ, সাবেক কাউন্সিলর ফখরুল ইমাম দুলাল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও সৈয়দাবাদ বাজার জামে মসজিদেও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের রোগমুক্তি কামনায় দোয়া পড়ানো হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান কোভিড-১৯ এ আক্রান্ত হন।বর্তমানে তিনি আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং তাঁর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments Box

Posted ১:৪২ এএম | সোমবার, ০১ জুন ২০২০

The Daily Sarod |