কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২০
সর্বশেষ আপডেট : 8:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র নির্দেশনায় করোনা আতংকে অসহায় কর্মহীন গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে ইউনিয়নের কয়েকটি গ্রামের ৮ শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে এ সকল ঈদ সামগ্রী বিতরন করা হয়।
চাল,ডাল,তেল ,সেমাই ,চিনি, দুধ ও কিসমিস সহ বিভিন্ন ধরনের সামগ্রী দেয়া হয় এসকল অসহায় মানুষের মাঝে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অসাহয় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আইনমন্ত্রীর সাবেক এপিএস উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন।
এসময় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.শাহরিয়ার ভূইয়া ও সাধারন সম্পাদক মো.নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন-সম্পাদক নুরন্নবী আজমল, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক, যুবলীগ নেতা আল আমিন মালদার ও দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক নুরন্নবী আজমল বলেন; কোভিড-১৯ নামক এই মহামারী কারনে লকডাউন চলায় এলাকার খেটে খাওয়া মানুষগুলো অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে ও আইনমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও কর্মহীন মানুষের পাশেএসে দাড়িয়েছে উপজেলা দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও এবং বিভিন্ন সামাজিক সংগঠন। আমরা আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি নির্দেশনা মোতাবেক ও আমাদের উপজেলা এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবনের অনুপ্রেরনায় করোনা আতংকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রান ও খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদ সামগ্রী বিতরন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৮:০১ পিএম | শনিবার, ১৬ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya