শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় পরিত্যক্ত মঠ ভাঙতে গিয়ে শ্রমিক গুরুতর আহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:03 pm

কসবায় পরিত্যক্ত মঠ ভাঙতে গিয়ে শ্রমিক গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩শ বছরের পুরোনো পরিত্যক্ত একটি মঠ ভাঙার সময় একজন নির্মান শ্রমিক গুরুতর আহত হয়েছে। রোববার (১ মার্চ) উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামে এই ঘটনা ঘটে। আহত শ্রমিককে চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে গত শুক্রবার পরিত্যক্ত মঠের ইট খসে পড়ে শোয়াইব আহমদ (৫) নামক এক শিশুও আহত হয়।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বায়েক গ্রামের মৃত শ্যাম মিয়া মোল্লার বাড়ি সীমানার ভিতরে একটি মঠটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রায়ই মঠের ইট-পলেস্তরা খসে পড়ে। গত শুক্রবার মঠের ইট খসে পড়ে মৃত শ্যাম মিয়ার নাতি শোয়াইব আহমদ আহত হয়। যে কোনো সময় ভেঙ্গে পড়ে হতাহত হওয়ার শঙ্কায় শ্রমিক জরাজীর্ণ মঠটি ভাঙতে যায়। এসময় দেয়ালের একটি অংশ খসে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লায় পাঠানো হয়েছে। তবে আহত শ্রমিকের নাম জানা যায়নি।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। এ সময় শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, পরিত্যক্ত যে কোনো ধরনের উপাসনালয় ভাঙতে হলে জেলা প্রশাসনের অনুমোদন নিতে হয়। তিনি পরিত্যক্ত মঠটি ভাঙতে জেলা প্রশাসকের নিকট আবেদন করতে শ্যাম মিয়ার বাড়ির লোকজনকে পরামর্শ দেন। তদন্ত সাপেক্ষে ভাঙার উপযোগী হলে জেলা প্রশাসনের অনুমতিক্রমে ভাঙতে হবে।

এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, এবিষয়ে স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে কথা হয়েছে। পরিষদের নেতা দীলিপ রায় পরিত্যক্ত মঠ ভাঙার বিষয়ে আইনগত ব্যবস্থা না নিতে অনুরোধ জানিয়েছেন।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া জানান, পরিত্যক্ত মঠ ভাঙার শ্রমিক আমাদের এলাকার নয়। বাড়িটি পূর্বে হিন্দুদের ছিলো। বর্তমানে যারা বসবাস করে তারা মুসলমান। বসবাসকারীরা ক্রয়সুত্রে এই বাড়ির মালিক। মঠটি পরিত্যক্ত হওয়ায় জেলা প্রশাসকের নিকট দরখাস্ত দেয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৩ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২০

The Daily Sarod |