শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কসবায় ধানসিদ্ধ করার সময় বজ্রপাতে দুই জা নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 5:40 pm

কসবায় ধানসিদ্ধ করার সময় বজ্রপাতে দুই জা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে দুই জা মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার সারোয়ার হোসেনের স্ত্রী খুকি আক্তার (২৫) ও সারোয়ার হোসেনের ভাই মনির হোসেনের স্ত্রী সুইটি আক্তার (৩০)।

স্থানীয়রা জানায়, সুইটি ও খুকি দুই জা একটি ছাউনি ঘরে ধান সিদ্ধ করছিলেন। এসময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এরই মাঝে হঠাৎ বজ্রপাতে দুইজন অচেতন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে প্রশাসন থেকে সহায়তা করা হবে।

রাফি/রুবেল

Facebook Comments Box

Posted ৫:৪০ পিএম | শুক্রবার, ০১ মে ২০২০

The Daily Sarod |