শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় আইনমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ১৩০ পরিবার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:42 pm

কসবায় আইনমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ১৩০ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর একটার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, আড়াই কেজি আলু, দুই কেজি ছোলা ও এক কেজি বুটের ডাল রয়েছে।
কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ সেবক আবদুল মতিন ভূইয়া, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইব্রাহিম, কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক নাদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Posted ২:৫৪ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |