শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালে, তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেয়ার হুঁশিয়ারি কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে ‘আমারে দেবো না ভুলিতে’ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে আকিজ টেক্সটাইল নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার কারণ কী?

কসবায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, দুইজনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:46 pm

কসবায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, দুইজনের অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কসবার তোফাজ্জল আলী ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) ও তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু জান্নাত তার ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি দিয়ে এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। পরীক্ষা শুরু হওয়ার পর তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব এ. কে. আজাদের বিষয়টি সন্দেহ হলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রককে অবগত করা হয়। পরে যাচাই শেষে প্রবেশপত্রটি ভুয়া প্রমাণিত হলে জান্নাত ও তার ফুফাতো ভাই ইনজামামুলকে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, দণ্ডপ্রাপ্তদের ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডের সাথে জড়াবেন না মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

The Daily Sarod |