শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা: স্পেনেও জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 3:17 am

করোনা: স্পেনেও জরুরি অবস্থা জারি

করোনাভাইরাসের কারণে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।আগামী ১৫ দিন এ জরুরি অবস্থা জারি থাকবে।

আল জাজিরা সূত্রে জানা যায়, শনিবার থেকেই জরুরি অবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারের ৩ হাজার চার থেকে বেড়ে শুক্রবার ৪ হাজার ২০৯ জনে পৌঁছেছে।

স্পেনের রাজধানী মাদ্রিদে ৮ বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার এক দম্পতি ও যশোরের একজন। অন্যদের বিষয়ে কিছু জানা যায়নি। ঢাকার দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এ তথ্য জানিয়েছেন।

মাদ্রিদ,বাস্ক কাউন্টি এবং লা রিওজা অঞ্চলেই ভাইরাসটি বেশি ছড়িয়েছে। মৃতের সংখ্যা ৮৪ থেকে একদিনেই বেড়ে হয়েছে ১২০।

প্রধানমন্ত্রী সানচেজ সামনে আরো কঠিন সময় আসছে বলে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ১০ হাজারে পৌঁছতে পারে। তবে সরকার এ সংকট মোকাবেলায় প্রয়োজনে সবকিছু করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জরুরি অবস্থা জারি থাকলে স্পেন সরকার ১৫ দিনে করোনাভাইরাস ঠেকাতে বেশকিছু পদক্ষেপ নিতে পারবে। এর মধ্যে রয়েছে- মানুষ ও যান চলাচল সীমিত রাখা; ছুটির নির্দেশ দেওয়া; কিছু এলাকায় মানুষের প্রবেশ নিষিদ্ধ করা; শিল্প ও কৃষি এলাকায় কিছু কিছু ব্যবস্থা নেওয়া

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেনজুড়ে এরই মধ্যে স্কুল, সিনেমাহল, থিয়েটার এবং ক্রীড়াঙ্গনও বন্ধ হওয়ায় সেখানে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনাভাইরাসের দাপট সবচেয়ে বেশি। ভাইরাসটির বিস্তার ঠেকাতে ইউরোপের অনেক দেশই সীমান্ত বন্ধ করে দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে,বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১১৮ টি দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে ১২৫,০০০ জনেরও বেশি মানুষ। আর মোট মৃত্যু হয়েছে ৫০০০ মানুষের।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৭ এএম | শনিবার, ১৪ মার্চ ২০২০

The Daily Sarod |