শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা রোগী দেখতে মাঠে জনতার ভীড়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:52 pm

করোনা রোগী দেখতে মাঠে জনতার ভীড়

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় করোনা রোগীকে হেলিকপ্টারযোগে চিকিৎসা দিতে নেয়া দেখতে শত শত মানুষের ঢল নামে।

গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের ৬নং ওয়ার্ডের মুজাফফর খান ডিগ্রি কলেজ মাঠে উৎসুক জনতা স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গণজমায়েত হয়।

উলানিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আশা গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে তৌফিক হোসেন এছাহাক (৪২) করোনায় আক্রান্ত হয়ে ৮/১০ দিন যাবত নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, তৌফিক ঢাকায় থাকতেন, কবে সে বাড়িতে এসেছে তা এলাকার কেউ জানেন না। দুপুরে হেলিকপ্টার আসায় এলাকাবাসী জানতে পারে তৌফিক করোনায় আক্রান্ত হয়েছেন তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এসময় বৃদ্ধ ও শিশু সহ সেখানে ব্যাপক জনসমাগম হয়। তারা পূর্ব থেকে কিছু না জানায় এবং প্রশাসনের কোনো লোকজন না থাকায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করা হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পীযুষ চন্দ্র দে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। ঐ ইউনিয়নের সচিব ও মেহেন্দিগঞ্জ থানার ওসি’র মাধ্যমে পরে জানতে পেরেছেন।

এ বিষয়ে উলানিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, তিনি কিছুই জানতেন না। আকস্মিক একটি হেলিকপ্টার অবতরণ করে এবং পরবর্তীতে ঐ রোগী নিয়ে যায়। তিনি জানতে পেরেছেন তৌফিক হোসেন’র নিকটাত্মীয় সরকারী চাকুরী করেন তার মাধ্যমে তাকে নেয়া হয় এবং টাইফয়েট জনিত রোগে সে আক্রান্ত।

এদিকে হেলিকপ্টারযোগে করোনা রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া এবং সেখানে শত শত মানুষ জড়ো হওয়ার বিষয়ে এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয়রা জানান, করোনা আতংকের মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে তারা আতংকিত হয়ে পড়েছেন। কেননা সেখানে জনসমাগমকে কেন্দ্র করে করোনার বিস্তার ব্যাপক ভাবে ঘটতে পারে।

Facebook Comments Box

Posted ১:৪৯ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

The Daily Sarod |