ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:50 pm
বাংলাদেশেও মরণব্যাধি করোনাভাইরাস বাড়ছে। বুধবার সরকারিভাবে জানানো হয়েছে এই ভাইরাসে একজন মারা গেছেন, আক্রান্ত হয়েছে ১৪জন। এ পরিস্থিতে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চীনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে চিকিৎসা সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দূতাবাসটি ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে।
গত বছরের ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৯৪ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা।
প্রসঙ্গত, বুধবার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
Posted ১০:৫০ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya