শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় মৃতের সংখ্যা বিশ্বব্যাপী ৬ হাজার ছাড়ালো

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:49 pm

করোনায় মৃতের সংখ্যা বিশ্বব্যাপী ৬ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। কোভিড-১৯ ভাইরাসে শুধু ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

করোনা ভাইরাসের উৎসস্থল চীনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার (১৪ মার্চ) চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন।

অপরদিকে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানে মারা গেছেন ১১৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৭২৪। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১৩ হাজার ৯৩৮।

এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা ১ হাজার ৪৪১। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ২১ হাজার ১৫৭ জন।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৬ হাজার ৬৮ জন। বিশ্বের ১৫৬টি দেশ ও অঞ্চলে এ রোগটি ছড়িয়ে গেছে।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০

The Daily Sarod |