ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১৪ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 9:14 pm
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আবদুল মতিন খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।
করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মতিন খসরু।
চিকিৎসাধীন অবস্থায় রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় গত ২৮ মার্চ আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। পরে অবস্থার উন্নতি হলে গত ৩১ মার্চ তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ছয়দিনের মাথায় গত ৬ এপ্রিল তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। এখন তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।
১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন আব্দুল মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
Posted ৫:৪২ পিএম | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya