স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:23 pm
করোনা ভাইরাস সংক্রমন এড়াতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
ব্রাহ্মণবড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হায়াত উদ-দৌলা খান জানান, সংক্রমন এড়াতেই সীমান্ত হাট বন্ধ করা হয়েছে।
তিনি জানান, আশুগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্রে চায়নাসহ বেশ কয়েকটি দেশের নাগরিক কাজ করছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। নাগরিকদের সচেতন করতে নানামুখী প্রচারনা চালানো হচ্ছে। নাগরিকরা যেনো আতঙ্কিত না হয়ে পড়েন সে জন্যেও লিফলেট বিতরণ করে প্রচারণা চালানো হচ্ছে। জেলা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এবং বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে।
কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের কোয়ারেন্টাইন ইউনিটে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।
Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya