শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা আক্রান্ত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 3:09 am

করোনা আক্রান্ত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। জরুরি অবস্থা ঘোষণার ফলে করোনা মোকাবিলায় অর্থ ছাড় সহজ হবে এবং চিকিৎসা সেবা ত্বরান্বিত হবে।

এ জরুরি অবস্থার ফলে করোনাভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার ও স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সহায়তায় জরুরি ত্রাণ তহবিলের ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এতে মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর আরোপিত নিয়ম-নীতি শিথিল এবং নতুন হাসপাতাল ও করোনার চিকিৎসার নতুন পথ অনুসন্ধানের পথ খুলবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে এক হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছেন। আর এতে মৃত্যু হয়েছে ৪১ জনের।

দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদক্ষেপ গ্রহণের পর প্রেসিডেন্টের এই জরুরি অবস্থার ঘোষণা আসল। ইতিমধ্যেই দেশটিতে নানান অনুষ্ঠান বাতিল ও বড় জমায়েত নিষিদ্ধের পাশাপাশি সংক্রমণ রোধে লোকজনকে বাড়িতে বসেই কাজ করতে বলা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৯ এএম | শনিবার, ১৪ মার্চ ২০২০

The Daily Sarod |