ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 2:38 am
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যারা করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা দেন তাদের যোদ্ধা আখ্যা দিয়ে তিনি বলেন, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে সেই চিকিৎসাকর্মীর পরিবারকে এক কোটি রুপি দেওয়া হবে। করোনায় আক্রান্ত রোগীদের যারা সেবা দিচ্ছেন তারা দেশ রক্ষাকারী সেনাদের চেয়ে কোনও অংশে কম নয় বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
বুধবার (১ এপ্রিল) বিকেলে চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের সময় তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত অন্তত ১২০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা এক হাজার ৬০০ ছাড়িয়েছে। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিতরা রয়েছেন প্রচণ্ড ঝুঁকিতে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যুদ্ধের সময় একজন সেনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করেনৃ পুরো জাতি তার কাছে ঋণী থাকে। আজ আপনারা (চিকিৎসাকর্মীরা) যে কাজ করছেন তা সেনার কাজের চেয়ে কম নয়। এই দেশের মানুষের জীবন রক্ষার্থে আপনারা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছেন’।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লি সরকার আগেই ঘোষণা দিয়েছিল, দেশ রক্ষা করতে গিয়ে কোনও সেনা যদি মারা যায় তাহলে তার পরিবার কোটি রুপি পাবে। আজ আমি সম্মান জানিয়ে ঘোষণা করতে চাই, করোনা আক্রান্তদের সেবা করার সময় দুর্ভাগ্যক্রমে যদি কোনও স্বাস্থ্যকর্মী- তিনি পরিচ্ছন্নতাকর্মী, চিকিৎসক বা নার্স যেই হোন না কেন যদি মারা যান তাহলে পরিবারকে এক কোটি রুপি দেওয়া হবে’।
Posted ২:৩৮ এএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya