শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় বেকারত্ব বাড়ছে আমেরিকায়, বন্ধ হতে পারে ভিসা প্রদান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:31 am

করোনায় বেকারত্ব বাড়ছে আমেরিকায়, বন্ধ হতে পারে ভিসা প্রদান

করোনাভাইরাসের প্রভাবে বর্তমান পরিস্থিতিতে বহু মার্কিন নাগরিক বেকার হয়ে পড়েছেন। তাই আমেরিকায় কাজ করার জন্য বিদেশিদের প্রয়োজনীয় এইচ-ওয়ানবি-র মতো কয়েকটি ভিসা আপাতত না দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমন কি স্টুডেন্ট ভিসাও সাময়িক ভাবে বন্ধ রাখা হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এই খবর জানায়।

মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত উপদেষ্টারা চাইছেন, আপাতত কিছু দিনের জন্য নতুন এইচ-ওয়ানবি ভিসা ইস্যু বন্ধ রাখা হোক। বন্ধ রাখা হোক সেই সব স্টুডেন্ট ভিসাও, যা থাকলে পড়াশোনা বা গবেষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রে চাকরিও করা যায়।

এ বিষয়ে চলতি মাসেই সরকারি নির্দেশ জারি করা হয়, তারও চেষ্টা চালাচ্ছেন ওই উপদেষ্টারা। জানা যায়, করোনা ভাইরাসের সঙ্কটে গত দু’মাসে ৩ কোটি ৩০ লক্ষ মার্কিন নাগরিক চাকরি হারিয়েছেন।

যে সব ভিসা সাময়িক ভাবে না দেওয়ার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে যেমন রয়েছে দক্ষ কর্মীদের জন্য প্রদত্ত এইচ-ওয়ানবি ভিসা, তেমনই রয়েছে নির্দিষ্ট সময়ের কাজের জন্য দেওয়া এইচ-টুবি ভিসাও। আর স্টুডেন্ট ভিসা।

করোনা সঙ্কট ইতিমধ্যেই বড় প্রভাব ফেলেছে মার্কিন অর্থনীতির উপর। গত দু’মাসে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ মার্কিন নাগরিক চাকরি হারিয়েছেন। আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) ও বিশ্বব্যাংকের পূর্বাভাস, আমেরিকার অর্থনীতির বৃদ্ধির হার ঋণাত্মক হতে চলেছে। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টাদের আশঙ্কা, দ্বিতীয় ত্রৈমাসিকেই আমেরিকার আর্থিক বৃদ্ধির হার গিয়ে দাঁড়াবে -১৫ থেকে -২০ শতাংশে। সরকারি সূত্রের খবর, শুধু এপ্রিলেই আমেরিকায় বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪.৭ শতাংশ।

Facebook Comments Box

Posted ২:৩১ এএম | সোমবার, ১১ মে ২০২০

The Daily Sarod |