ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:49 pm
মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ১ লাখ ৭১৫০৪ জন মানুষ ভাইরাসটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের মঙ্গলবার পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪২ হাজারের বেশি মানুষ।এরপরই মৃত্যু দিক দিয়ে রয়েছে ইতালি।দেশটিতে মৃত্যুর সংখ্যা ২৪ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে আছে স্পেন।ইউরোপের এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।
বৈশ্বিক এ মহামারী থাবা লেগেছে বাংলাদেশেও। আইইডিসিআরের তথ্যানুযায়ী এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই শহরের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর ভাইরাসটি দেশটির কয়েকটি প্রদেশ ছড়ায়।পরে এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
Posted ৯:৪৫ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya