ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 3:21 pm
মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে ৬ জন মারা গেছেন। নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার অনলাইনে বুলেটিন যুক্ত হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।
এ সময়ে দেশে করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ১১৮৪ জনের।
Posted ৩:২১ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya