শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় গৃহবন্দী দুই শিশু খুঁজে পেল অর্ধকোটি টাকার স্বর্ণের বার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:49 pm

করোনায় গৃহবন্দী দুই শিশু খুঁজে পেল অর্ধকোটি টাকার স্বর্ণের বার

করোনায় ঘরে লকডাউনে থেকে দুই শিশু খুঁজে পেল স্বর্ণের বার। না, এটা কোনও গালগল্প নয়, সত্যিই হয়েছে এমনটা। সম্প্রতি ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেনডোম এলাকায় দুই শিশু খেলতে গিয়ে খুঁজে পেয়েছে অর্ধ কোটি টাকার স্বর্ণের বার।

ফ্রান্সের নিলামকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিলিপ রোলাক ফরাসি বিএফএম টিভি চ্যানেলকে জানান, শিশু দু’টি লকডাউনে সময় কাটানোর জন্য দাদাবাড়িতে একটা খেলার কুঁড়েঘর তৈরি করতে চেয়েছিল। এর জন্য তাদের অব্যবহৃত একটি ঘরে থাকা দাদির বিছানার পুরনো চাদর ব্যবহার করতে বলা হয়।

শিশু দু’টি পুরনো চাদর টান দিতেই হঠাৎ ভারী দু’টি বস্তু নিচে পড়ে। তারাও না বুঝে সেগুলো আবারও যথাস্থানে রেখে নিজেদের কাজে মন দেয়। তবে পরে গিয়ে বাবার কাছে এই কথা জানান তারা।

তাদের বাবাও প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি, ভেবেছিলেন অন্য ভারী কিছু হবে হয়তো। কিন্তু পরে দেখা যায়, তিনি নিলামকারী একটি প্রতিষ্ঠানে ফোন দিয়ে জানাচ্ছেন, তারা প্রায় এক কেজি ওজনের দু’টি সোনার বার খুঁজে পেয়েছেন, এগুলোর দাম কেমন হতে পারে?

বর্তমান বাজারমূল্য অনুসারে বার দু’টির দাম হয়েছে প্রায় ৫০ হাজার ইউরো। যা বাংলাদেশের টাকায় প্রায় অর্ধ কোটি টাকা।

এত দামী জিনিস খুঁজে পেলেও এর জন্য অবশ্য খুব বড় কোনও পুরস্কার চায়নি শিশু দু’টি। বাবার কাছে তাদের একটাই দাবী ছিল, তাদের খেলার জন্য একটি সুইমিংপুল করে দিতে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০

The Daily Sarod |