শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনায় আক্রান্ত ৭০হাজার রোগি সুস্থ হয়েছেন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:09 pm

করোনায় আক্রান্ত ৭০হাজার রোগি সুস্থ হয়েছেন

বিশ্বের প্রায় ৭০ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এমন দাবি করেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওই প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ।এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৪ হাজার৭শ মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে আরো বলা হয়, মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। আর আক্রান্তদের শরীরে জ্বর এবং সর্দির উপসর্গ পাওয়া গেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত খুব গুরুতর না হলে দুই সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়। এছাড়া অবস্থা গুরুতর হলে করোনা ভাইরাস থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। সর্দি, জ্বর, শুকনো কাশি, শ্বাস কষ্টই করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ করোনা ভাইরাসে উৎপত্তি হয়। চীনের মূল ভূখণ্ডে কমে এসেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০হাজার ৮১৩ জন। দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ১৭৬ জন।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০

The Daily Sarod |