শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার মহামারী: বছর পহেলা বৈশাখ উদযাপিত হবে ভার্চুয়ালি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৭ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 11:16 pm

করোনার মহামারী: বছর পহেলা বৈশাখ উদযাপিত হবে ভার্চুয়ালি

আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪২৮ সনের প্রথম দিন পহেলা বৈশাখ। এবছর জনসমাগম এড়িয়ে ভার্চুয়ালি পালন করতে হবে বাংলা নববর্ষ। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্তের কথা জানা গেছে।

বুধবার (৭ এপ্রিল) এই নির্দেশনার চিঠি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

গত কয়েক বছর ধরে বাংলা নববর্ষ বাংলাদেশে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কিন্তু করোনার কারণে গত বছরও নববর্ষ উদযাপন করা যায়নি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনিরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘এ রকম অবস্থায় তো ফিজিক্যালি নববর্ষ আমরা পালন করতে পারব না। বাস্তব অবস্থা বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। করোনার এখন যে অবস্থা সেই অনুযায়ী নববর্ষ পালনের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। জনসমাগম করা যাবে না, ভার্চুয়ালি যতটা করা যায়। সবার আগে আমাদের জনস্বার্থ দেখতে হবে।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (সাংস্কৃতিক চুক্তি শাখা) আ স ম হাসান আল আমিন বলেন, ‘একটা নির্দেশনা গেছে যে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নববর্ষ উদযাপনে কোনোভাবেই জনসমাগম করা যাবে না। স্বল্প পরিসরে ভার্চুয়ালি বা অনলাইনে নববর্ষের অনুষ্ঠান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্দেশনাটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই নির্দেশনার চিঠিটি পাঠিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই চিঠি দেয়া হয়েছে।’

নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা। গত বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না বলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করে। তবে বুধবার থেকে ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন চালু করে দিয়েছে সরকার।

সূত্র-জাগোনিউজ

Facebook Comments Box

Posted ১১:১৬ পিএম | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

The Daily Sarod |