শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার প্রভাবে ৬দেশের পর্যটন ভিসা বন্ধ করলো সৌদি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:35 pm

করোনার প্রভাবে ৬দেশের পর্যটন ভিসা বন্ধ করলো সৌদি

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়, বেশ কয়েকটি দেশের নাগরিকদের পর্যটন ভিসা দেয়া আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মূলত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোই এই বিধিনিষেধের আওতায় থাকছে।

আক্রান্ত দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কাজাখস্তান।

শুক্রবার আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

ইলেক্ট্রনিক ভিসা ও প্রচলিত অন অ্যারাইভাল ভিসা দেয়াও বন্ধ থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে।

এছাড়া এসব দেশগুলোকে আগেই দেয়া পর্যটন ভিসা আপাতত বাতিল করা হয়েছে। কিন্তু এর বাইরের দেশগুলোর জন্য ইলেক্ট্রনিক ও অন অ্যারাইভাল ভিসা অব্যাহত থাকবে। তবে পূর্বসতর্কতা হিসেবে এসব দেশের নাগরিকদের মক্কা ও মদিনায় যেতে দেয়া হবে না।

যেসব দেশ ইলেক্ট্রনিক ভিসার জন্য যোগ্য না, তারা ০০৯৬৬৯০০০০৮৯০ নম্বরে কল দিয়ে জানতে পারবেন যে ভ্রমণ করতে পারবেন কিনা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় শাঙ্গান দেশগুলোর বাসিন্দারাও এই নম্বরে কল দিতে পারবেন।

পর্যটন মন্ত্রণালয় বলছে, নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নেয়ার আগে স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই পর্যটন বিধিনিষেধ সাময়িক সময়ের জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে অব্যাহত মূল্যায়ন করা হবে।

এর আগে ওমরাহ পালন ও মক্কায় ভ্রমণে অস্থায়ী নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |