শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনাভাইরাস মুক্ত নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 2:09 pm

করোনাভাইরাস মুক্ত নিউজিল্যান্ড

মরণব্যাধি করোনা ভাইরাস মুক্ত হয়েছে নিউজিল্যান্ড। সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল।দেশটির কর্তৃপক্ষ সোমবার জানায়, নিউজিল্যান্ডে আর কোন করোনা রোগী নেই।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ সপ্তাহে দেশটিতে নতুন করে কোন করোনায় শনাক্ত হয়নি।

করোনামুক্ত হওয়ায় দেশটিতে সোমবার মধ্যরাত থেকেই সকল প্রকার বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। তবে দেশটির সাথে অন্য দেশগুলোর সীমান্ত বন্ধ থাকছে।

সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন ঘোষণা দেন, দেশের ভেতর সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে। ভাইরাস দমনে দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আরডের্ন।

তবে তিনি বলেছেন, আবারো রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।

করোনা নিয়ন্ত্রণে দেশটিতে পাঁচ সপ্তাহের কঠোর লকডাউন চলে। ১৯শে মার্চ যখন লকডাউন হয় নিউজিল্যান্ড, তখন দেশটিতে রোগীর সংখ্যা ছিল ৩০। এর পর এপ্রিলের শেষ দিকেই নতুন করে রোগীর সংখ্যা শূন্যের কোটায় চলে আসে। মে মাস থেকেই নানাভাবে তুলে নেয়া হয় কড়াকড়ি।

ওয়ার্ল্ডওমিটার-এর তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয় এক হাজার ৫০৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের অন্যান্য সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | সোমবার, ০৮ জুন ২০২০

The Daily Sarod |