শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনাভাইরাস: প্রয়োজনে বাংলাদেশেও শাটডাউন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 1:51 pm

করোনাভাইরাস: প্রয়োজনে বাংলাদেশেও শাটডাউন

করোনাভাইরাসের সচেতনতায় বাংলাদেশের যেসব স্থানে শাটডাউন করা দরকার তা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে বুধবার বেলা ১১টায় সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যদি শাটডাউন করতে হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন হলে শাটডাউন (কাজ বন্ধ করে দেয়া) করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সে জন্য যা যা করণীয় করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটিই ছিল– টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট তিনবার এটি উচ্চারণ করেছে। তিনি বলেছেন– টেস্টের ওপর গুরুত্ব দেয়া উচিত, আমরাও সেটি অনুসরণ করে এগিয়ে যাব।

প্রসঙ্গত চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রায় সাত হাজার লোকের মৃত্যু হয়েছে। ইউরোপের বহু দেশে করোনা এড়াতে শাটডাউন করেছে। কানাডার সরকার ঘোষণা করেছে খাবার-দাবার থেকে শুরু করে সাংসারিক খরচ পৌঁছে দেয়া হবে। সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ১:৪৯ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০

The Daily Sarod |