ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 8:27 pm
করোনাভাইরাসে কানাডায় একজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ কলোম্বিয়া প্রভিন্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বনি হেনরি সোমবার এ ঘোষণা দেন। তবে মৃত ব্যক্তির নাম প্রকাশ না করা হলেও জানানো হয় তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ব্রিটিশ কলোম্বিয়ার লিন ভ্যালি কেয়ার সেন্টারে মারা যান। এটি উত্তর ভ্যানকুভারে অবস্থিত।
কানাডায় ১১ মার্চ পর্যন্ত মোট ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত। অন্টারিওতে ৪২ জন, ব্রিটিশ কলোম্বিয়াতে ৩৯ জন, আলবার্টাতে ১৪ জন, কুইবেক এ ৭জন, প্রবাসী কানাডিয়ান ১ জন।
কানাডার শেয়ার বাজারে সোমবার বড় ধরণের দর পতন হয়েছে। শেয়ারবাজারের ইনডেক্স গত সোমবার কমেছে ১০.৩ ভাগ। যা গত ১৪ মাসের চেয়ে সবচেয়ে কম।
দ্রব্যমূল্যর দাম এখন পর্যন্ত কোথাও বাড়েনি তবে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বাজারে নাই। অন্য দিকে দোকানগুলিতে টয়লেট টিস্যুর মওজুদ প্রায় শেষ পর্যায়ে।
Posted ৮:২৭ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya