জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 8:57 pm
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই সরকারের প্রয়োজনীয় সময়টাকে যদি বিলম্ব কেউ মনে করে সেটা অন্য বিষয়। আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পাড় হতে দিন। কারণ অনেক গুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বুঝা যাবে। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বুঝা যাবে।
রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জুলাই বিল্পবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দূর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চিত পুরোটা ঠিক করতে পারবো না, কিন্তু সঠিক ভাবে নির্বাচিত একটা সরকার আসতে পারে জন আখাঙ্খা পূর্ণ করার মতো তাহলে অবশ্যই হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার ছাত্রজনতার রক্তের উপর দিয়ে গঠিত সরকার। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব গুলো একটা জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে ভাল সরকার গঠিত হতে পারে পরিবেশ তৈরি করতে সংস্কার করা। নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না।
বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।
Posted ৮:৫৭ পিএম | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya