শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কবর-শ্মশানে মৃতদেহ নিয়ে ছুটে চলা কাউন্সিলর খুরশেদ করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ৩০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 8:26 pm

কবর-শ্মশানে মৃতদেহ নিয়ে ছুটে চলা কাউন্সিলর খুরশেদ করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদেহ নিয়ে কবরে দাফন ও শ্মশানে দাহ করতে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার তিনি নিজেই জানিয়েছেন তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ। ইতিপূর্বে তার স্ত্রী লুনাও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রীর করোনা সনাক্ত হওয়ার পর খোরশেদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। পরবর্তীতে তার উপসর্গ দেখা দিলে পিসিআর রিপোর্টে পজিটিভ আসে।

কাউন্সিলর খোরশেদ তার ফেসবুকে লাইভে জানান, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ চালিয়ে যাব।

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | শনিবার, ৩০ মে ২০২০

The Daily Sarod |