শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কখনো যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাবো না: বিদায়ী প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:47 pm

কখনো যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাবো না: বিদায়ী প্রধান বিচারপতি

বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিচলিত নন জানিয়ে বলেছেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারাই এখন বিরোধিতা করছে। এ কারণে মার্কিন ভিসানীতি নিয়ে বিচলিত নই আমরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবস পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসময় বলেন, রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, কারো অনুকম্পায় নয়। স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তারাই এখন বিরোধিতা করছে। তাই এ ভিসানীতিতে আমরা বিচলিত নই। আমি ব্যক্তিগতভাবে কখনো যুক্তরাষ্ট্র যাইনি, ভবিষ্যতেও যাবো না।

বিদায়ী প্রধান বিচারপতি আরও বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারাদেশের বিচারকদের উৎসাহিত করেছি। বিচারপ্রার্থীদের সুবিধার জন্য সারাদেশের আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপন করেছি। মেডিয়েশনের মাধ্যমে মামলাজট কমাতে সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার স্থাপন করেছি।

তিনি বলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি একজন ডায়নামিক ব্যক্তিত্ব। আশা করি, তিনি বিচার বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।

এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |