শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কক্সবাজার সমুদ্র সৈকতে আসা সেই ডলফিন মরে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 8:21 pm

কক্সবাজার সমুদ্র সৈকতে আসা সেই ডলফিন মরে যাচ্ছে

পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিন গুলো মারা যাচ্ছে। জেলেদের জালে ফাঁদে আটকে আঘাত পেয়ে মরে যাওয়া ডলফিন ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। গত দুই দিনে টেকনাফ উপকূরে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন।

অথচ দুই কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছিলোনা।

স্থানিয়রা জানিয়েছেন, ডলফিন খাওয়ার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরেফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিন গুলো মারা যাচ্ছে।

শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানিয়রা জানিয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ২৩ মার্চ (সোমবার) সকাল থেকে এক দল ডলফিন খেলা করতে করতে দেখা যাচ্ছিলো। ১০ থেকে ১২ টি ডলফিনের এই দলটি সকাল ৯টা থেকে সাগরে নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলা করছিলো।

সমুদ্র সৈকতের একদম কাছেই ডলফিন গুলো খেলা করতে দেখা গেছে। সমুদ্র পাড় থেকে ডলফিনের খেলা করার দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিলো।

সূত্র-পরিবর্তন

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |