শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ওএসডি করা হলো রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 5:15 pm

ওএসডি করা হলো রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৬আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের থেকে রেলপথ মন্ত্রণালয়ে যোগদানের মাত্র সাড়ে ৪মাসের মাথায় তাকে ওএসডি করা হলো।

অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন নিজেই তার ভেরিফাইড পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে অনেকেই।

এরআগে চলতি বছরের মার্চে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে সরিয়ে রেলপথ মন্ত্রণালয় বদলী করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে।

রেলওয়ের যাত্রীসাধারণের কাছে মাহবুব কবির মিলন বেশ জনপ্রিয় একটি নাম। রেলকে জনবান্ধব করতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর মাঝে আছে, টিকিট কাটতে এনআইডি বাধ্যতামূলক করা, অনলাইনে টিকিটের টাকা রিফান্ড করা, রেলসেবা অ্যাপের মাধ্যমে ফটো/ভিডিও যুক্ত করে তাৎক্ষণিত অভিযোগ প্রদানের ব্যবস্থা ইত্যাদি।

এছাড়া মাহবুব কবির মিলনের প্রচেষ্টার কারণে মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরবর্তন এনেছে। এর ফলে প্রতারকেরা আর অ্যাকাউন্ট থেকে টাকা চুরির সুযোগ পাবে না। এছাড়া তিনি চলতি বছর কোনোরকম দুর্নীতি ছাড়া রেলে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আগামী বছরও নিয়োগ হওয়ার কথা ছিল।  এসব পরিবর্তনসহ অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সোশ্যাল সাইট এবং বাস্তবে সবসময় সরব থাকতেন।

Facebook Comments Box

Posted ৫:১৫ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |