শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এমপি হওয়ার স্বপ্ন ভঙ্গ নায়িকা মাহি’র, পাননি মনোনয়ন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:58 pm

এমপি হওয়ার স্বপ্ন ভঙ্গ নায়িকা মাহি’র, পাননি মনোনয়ন

জাতীয় সংসদে বিএনপির এমপিদের পদত্যাগের পর ৬টি আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে রোববার রাতে মনোনয়ন বোর্ডের সভা শেষে জানা যায় আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।

এর আগে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মাহিয়া মাহি মনোনয়ন ফরম জমা দেন। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

তখন মাহিয়া মাহি সাংবাদিকদের জানিয়েছিলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবেন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে উপহার এনে দেবেন।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, সিনেমার এক নায়িকা (মাহি) কাল বলেছেন, ‘আমি মনোনয়নপত্র তুলতে চাই, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করতে চাই’। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বললাম। তিনি বললেন, ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে, মনোনয়ন ফরম তুলুক। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি আরও বলেন, আমি ও আমার স্বামী মিলে পরিকল্পনা তৈরি করছি। আজকের পর থেকে আরও দৃঢ়ভাবে কাজ করবো।

তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন কতটা পাবেন? এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা মাহি বলেন, প্রচণ্ড সাপোর্ট। মনোনয়নপত্র কেনার আগেই তাদের সঙ্গে যোগোযোগ হচ্ছে। তারা অনেকভাবে সাপোর্ট করছেন। তারা ফোন করছেন, দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি যখন গণসংযোগে যাই, তারা আমাকে সাপোর্ট করছেন। ওখানকার নেতাকর্মীরা বেশ আন্তরিক।

বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সেসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সংরক্ষিত আসন ছাড়া আগামী ১ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করা ৬টি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |