ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ০৬ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 10:20 pm
কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড সাড়ে ৫ কোটি টাকা পড়েছে। পাশাপাশি একটি ডায়মন্ডের নাকফুলসহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এসব টাকা ও স্বর্ণালংকার গুনতে প্রায় ১৩ ঘণ্টায় ২০০ জন কাজ করেন।
শনিবার (৬ মে) সকাল ৮টায় ৮টি দানবাক্স খোলা হয়। পরে মসজিদের দোতলায় গণনার জন্য নেওয়া হয়।
গণনা শেষে রাতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এবার ৪ মাস পর মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছে। গননা শেষে এগুলোতে রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া গেছে।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, সিনিয়র সহকারী কমিশনার শেখ জাবের আহমেদ, সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, সাদিয়া আফরীন তারিন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা মো. আনোয়ার পারভেজসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে গত ৭ জানুয়ারি দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।
Posted ১০:২০ পিএম | শনিবার, ০৬ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya