শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এবার কুয়েতে কুরআন প্রতিযোগিতায় ৩য় হয়েছেন বাংলাদেশি হাফেজ রাহাত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৯ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 10:01 pm

এবার কুয়েতে কুরআন প্রতিযোগিতায় ৩য় হয়েছেন বাংলাদেশি হাফেজ রাহাত

এবার কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপে) তৃতীয় হয়েছে বাংলাদেশি হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কুয়েতের সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী একটি হোটেলের হল রুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন।

এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন।

হাফেজ আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন এ কৃতি শিক্ষার্থী।

ইতিপূর্বে বিজয়ী হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কুরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

The Daily Sarod |