শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এবার করোনায় আক্রান্ত মাশরাফি!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২০ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:22 pm

এবার করোনায় আক্রান্ত মাশরাফি!

মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (২০ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।

তিনি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মর্তুজার করোনাভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার তার নমুনা দেয়া হবে। এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুনেছি। তবে এ নিয়ে এমপির সঙ্গে আমার কথা হয়নি। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এমপির ঘনিষ্ঠ একজন আমাকে জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। ঢাকায় তার নমুনা পরীক্ষা হয়। রিপোর্টে করোনা পজিটিভ আছে এমপি মাশরাফির।

এর আগে গত সোমবার (১৫ জুন) করোনায় আক্রান্ত হন মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা। রোববার (১৪ জুন) রাতে হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ আসে। নড়াইল শহরের বাড়িতেই চিকিৎসা চলছে তার। হোসনে আরার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

সূত্র-জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৪:২১ পিএম | শনিবার, ২০ জুন ২০২০

The Daily Sarod |