শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির গড় অনুযায়ী ফল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 3:53 pm

এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির গড় অনুযায়ী ফল

করোনার মহামারি প্রভাব থেকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা বিবেচনায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই ফল তৈরির জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে সদস্য করে একটি বিশেষজ্ঞ কমিটি করে দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। যারা এসএসসি পাসের পর এইচএসসিতে (কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে ভর্তি) বিভাগ পরিবর্তন করেছেন, তাদের মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের বিষয়টি ঠিক করবে।

যাদের জেএসসি ও এসএসসির ফল খারাপ ছিল কিন্তু এইচএসসিতে ভালো প্রস্তুতি ছিল, তাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কি হতে পারত, সেটা বলার মতো সময় এটা না। বা সুযোগ নেই। এমন অনেক শিক্ষার্থীর হয়ত এইচএসসি পরীক্ষা ভালো নাও হতে পারত বা পরীক্ষা শেষ নাও হতে পারত। তদের জন্যও ভালো হবে। সবার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সরাসরি পরীক্ষা না নিলেও আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। ফল প্রকাশের পর দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হবে না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কী পদ্ধতিতে ভর্তি করা হবে সেই বিষয়েও টেকনিক্যাল কমিটির কাছে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে গত ২২ মার্চ পরীক্ষা স্থগিত ঘোষণা করে সরকার।

করোনার বিস্তাররোধে গত ১৬ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

পাশাপাশি প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও এ বছর বাতিল করা হয়েছে। ক্লাস মূল্যায়নের মাধ্যমে তাদের পরবর্তী শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়া হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী সোমবার অথবা মঙ্গলবার (চলতি সপ্তাহের) এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখসহ বিস্তারিত সবকিছু ঘোষণা করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘এইচএসসির বিষয়ে কি পদক্ষেপ নেয়া যায় সবকিছু আমরা ঠিক করেছি। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে পরীপূর্ণ পরিকল্পনা তারিখসহ ঘোষণা করতে পারব। কতটুকু পরীক্ষা নেব, কি পদ্ধতিতে নেব সেটি সেদিন জানাতে পারব।’

Facebook Comments Box

Posted ৩:৫৩ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

The Daily Sarod |