শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

উপবৃত্তির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীরা পাবে জামা,জুতা ও ব্যাগ কেনার টাকা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:51 pm

উপবৃত্তির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীরা পাবে জামা,জুতা ও ব্যাগ কেনার টাকা

দীর্ঘ নয় মাস পর উপবৃত্তির টাকা পাচ্ছে প্রাথমিকের প্রায় এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমবারের মতো প্রত্যেক শিক্ষার্থী জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য পাবে টাকা। ঈদের আগেই প্রধানমন্ত্রী এই অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান’ প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী এর আগে মঙ্গলবার এ বিষয়ে প্রথম জানায়।

করোনাভাইরাসের সংকটের কারণে ঈদের আগেই পরপর ৯ মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো প্রাথমিকের একেকজন শিক্ষার্থী জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য এক হাজার করে টাকা পাবে। এ জন্য এ–সংক্রান্ত প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে। ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, এই প্রকল্পের মেয়াদ জানুয়ারি থেকে আগামী বছরের জুন পর্যন্ত চলবে। গত অক্টোবর থেকে ডিসেম্বরের উপবৃত্তির টাকা দ্রুততম সময়ে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ১৪ মে’র মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার ফলে প্রাথমিকে ভর্তি বেড়েছে, ঝরে পড়াও কমেছে। তবে জটিলতার কারণে গত বছরের অক্টোবর থেকে টাকা পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হলে জটিলতা বাড়ে।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ১০:৫১ পিএম | বুধবার, ০৬ মে ২০২০

The Daily Sarod |