শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

উড়াল দিতেই চোখে পড়লো বিষধর সাপ, প্লেন জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:48 pm

উড়াল দিতেই চোখে পড়লো বিষধর সাপ, প্লেন জরুরি অবতরণ

পাইলট রুডলফ ইরাসমাস প্লেন নিয়ে আকাশে উড়াল দিলেন। প্লেন যখন মাঝ আকাশে ঠিক এমন সময়েই ককপিটের ভেতরে একটি সাপ চোখে পড়ে পাইলটের। দেখেন তার ঠিক আসনের নিচেই সাপটি প্রবেশ করছে। বিষয়টি দেখে স্বাভাবিকভাবেই পাইলট রুডলফ প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তবে এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে প্লেনটিকে জরুরি অবতরণ করেন তিনি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকায়।

বার্ডা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার পাইলট রুডলফ ইরাসমাস ওরচেস্টার থেকে নেলসপ্রুট যাচ্ছিলেন। ছোট প্নেনটিতে যাত্রী ছিল মাত্র চারজন।

পাইলট রুডলফ ইরাসমাস বলেন, প্রায় পাঁচ বছর ধরে প্লেন চালাচ্ছি। এতটা কঠিন পরিস্থিতি আগে কখনো পড়েনি। যখন সাপটি চোখে পড়ে, তখন ওয়েলকমের বিমানবন্দরের কাছাকাছি ছিলাম। সঙ্গে সঙ্গে ইরাসমাস জোহানেসবার্গের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি বলেন, সোমবার সকালে যখন আমরা প্রিফ্লাইট কার্যক্রম করছিলাম, তখনই ওরচেস্টার এয়ারফিল্ডের লোকেরা আমাদের এই সাপটার বিষয়ে জানিয়েছিল। তারা জানান, রোববার বিকেলে বিমানের ডানার ঠিক নিচে একটি কেপ কোবরা পড়ে থাকতে দেখেছিলেন। সাপটি ধরার চেষ্টা করেছিলেন বিমানবন্দর কর্মীরা। কিন্তু দুর্ভাগ্যবশত এটি পালিয়ে যায়। কিন্তু সেই সাপ যে প্লেনের ভেতরে ঢুকে বসে থাকবে, তা কেউ কল্পনাও করেননি।

তিনি আরও বলেন, আমি সাধারণত সবসময় সঙ্গে একটি পানির বোতল রাখি। সেদিন প্লেন চালানোর সময়ে হঠাৎ কোমরের কাছে কেমন ঠাণ্ডা ঠাণ্ডা লাগছিল। প্রথমে ভেবেছিলাম বোতলের জন্য। তারপর নিচের দিকে তাকালাম। দেখলাম আমার সিটের নিচে একটি সাপ ঢুকে যাচ্ছে।

তিনি বলেন, প্রথমে আমি হতভম্ব হয়ে পড়ি। যাত্রীদের বলবো কি না ভাবছিলাম। বললেই তারা আতঙ্কিত হয়ে যাবেন। কিন্তু বলতে তো হতই। আমি শুধু বললাম, একটি সমস্যা হয়েছে। প্লেনের ভেতরে একটি সাপ রয়েছে। আমার আসনের নিচে। আমাদের যতটা দ্রুত সম্ভব বিমানটি অবতরণ করাতে হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

The Daily Sarod |