শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ঈদের ৫ দিন সৌদিতে ২৪ ঘণ্টাই কারফিউ থাকবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:50 pm

ঈদের ৫ দিন সৌদিতে ২৪ ঘণ্টাই কারফিউ থাকবে

ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এ কারফিউ বলবত থাকবে।

এর আগে, মক্কা ছাড়া সৌদি আরবজুড়ে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানুষজন চলাফেরা করতে পারবেন। এ সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডও চালু থাকবে। মক্কায় এখনও ২৪ ঘণ্টার কারফিউ বহাল রয়েছে।

গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।

গত ২ এপ্রিল দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

Facebook Comments Box

Posted ১২:৫০ পিএম | বুধবার, ১৩ মে ২০২০

The Daily Sarod |