ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:29 pm
ফিলিস্তিন রাস্ট্রের সার্বভৌমত্ব এবং দেশটির জনগণের অধিকারের পক্ষে জাতিসংঘে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের ১৬৩টি দেশ ভোট দিয়েছে। বৃহস্পতিবার এই ভোট অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এই ভোটে ইসরাইল যুক্তরাষ্ট্র, কানাডা, নাউরু , মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে।
এই ভোটকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া জানিয়েছে।
Posted ৮:২৯ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya