শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইসরাইলি হামলা-গণহত্যার প্রতিবাদে সরাইলে মানববন্ধন

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:46 pm

ইসরাইলি হামলা-গণহত্যার প্রতিবাদে সরাইলে মানববন্ধন

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ অক্টোবর) দুপুরে উপজেলার অরুয়াইল সিএনজি স্টেশনে অরুয়াইল-পাকশিমুল ওলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পাকশিমুল মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন অরুয়াইল বাজার মাদ্রাসার মোহতামিম মুফতি মামুনুর রশীদ, রানীদিয়া মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মোহতামিম শফিকুর রহমান কাসেমী, ধামাউড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা শরিকুল ইসলাম, ভূইশ্বর মাদ্রাসার শিক্ষা সচিব সফিউল্লাহ, অরুয়াইল সালমা মানিক মাদ্রাসার মোতামিম খেফায়েতুল্লাহ, অরুয়াইল ইউপি যুবনেতা মো রমিজ উদ্দিন, অরুয়াইল আওয়ামী লীগের সভাপতি মো আবু তালেব, সাধারণত সম্পাদক এড গাজী শফিকুর রহমান, যুবলীগের সভাপতি গাজী বোরহান উদ্দিন,অরুয়াইল উক্তর পাড়া জামে মসজিদের ইমাম মাও মোহাম্মদ  আলী, ভৈরব মাদ্রাসার মোহতামিম মাওলানা তৌহিদুল ইসলাম, বুইশ্বর মাদ্রাসার মোহতামিম মুফতি গিয়াস উদ্দিন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাজহারুল ইসলাম, এগ্রুো মার্কেট মসজিদের খতিব ডা. আল মামুন, অরুয়াইল বাজার মাদ্রাসার সহকারী শিক্ষক মো, দীন ইসলাম, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোশাররফ হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাবিশ্ব দেখছে বর্বর ইসরাইলিরা পশুর মতো ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। একসময় এই ইসরাইলের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তখন তাদেরকে জায়গা দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছিল ফিলিস্তিনরা। সেই ফিলিস্তিনদেরই ওপর অবিরত হামলা চালিয়ে যাচ্ছে বেঈমান ইসরাইলিরা। আজ ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট শিশুরা একবেলা খেতে পাচ্ছে না। সেখানে চরম খাদ্য সংকট রয়েছে, তারা চিকিৎসা নিতে পারছে না।

মানববন্ধনে বক্তারা বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজতের করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

The Daily Sarod |