ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২৬ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 2:05 am
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১০টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
সামীম মোহাম্মদ আফজাল টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়েছে।
Posted ২:০৫ এএম | শুক্রবার, ২৬ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya