শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ইফতার মুখে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিসের আমীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:31 pm

ইফতার মুখে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিসের আমীর

ইফতার মুখে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। আজ শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মহফিলে এ ঘটনা ঘটে।

তিনি নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস আয়োজিত ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারের সময় মুখে খাবার তোলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। এসময় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের আমীর ইন্তেকাল করেছেন। ইফতারের সময় খাবারে মুখে নেওয়ার পর তিনি স্ট্রোক করে মারা যান। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

The Daily Sarod |