ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অক্ষয় কুমার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 5:05 pm

ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অক্ষয় কুমার

অক্ষয় কুমারকে নিয়ে ইউটিউবে ভুয়া খবর প্রচার করেছিলেন রশিদ সিদ্দিকি নামে এক ইউটিউবার। এবার সেই ইউটিউবারের বিরুদ্ধেই ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।

সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রমাগত তার ইউটিউব চ্যানেলে বলিউড অভিনেতার ভাবমূর্তি নষ্ট করে গিয়েছেন। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বহু বলিউড তারকাদের দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। সেই রোষানল থেকে বাদ পড়েননি অক্ষয় কুমারও। রশিদ সিদ্দিকি নামে ওই ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে ক্রমাগত অক্ষয়ের বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করা শুরু করেন। এই ইউটিউবার দাবি করেছিলেন, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড’ স্টোরিতে নাকি সুশান্তের অত ভালো অভিনয় সহ্য করতে পারেননি অক্ষয় কুমার।

আর তাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কিনা তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে অক্ষয় কুমার কানাডা পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল বাঁধে। বিষয়টি নজরে আসে খোদ খিলাড়ি কুমারেরও।

এরপরই ভুয়া খবর ছড়ানোর অভিযোগে রশিদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেন অক্ষয় কুমার।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে জড়িয়ে মিথ্যে খবর প্রচারের জেরে যে রশিদ সিদ্দিকি বেশ বিপাকেই পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

The Daily Sarod |